1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত- তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আবদুল মোতালেব নোয়াখালীর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 67 Time View

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালীর জেলা প্রতিনিধি:-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (আজ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয় এবং একটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসারী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান করার দায়ে ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক না রাখার অপরাধে হলি কেয়ার হাসপাতালকে ১ লাখ টাকা এবং ইডেন হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইডেন হাসপাতালের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026