1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৩২|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

মনোহরদীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর ভেঙে দিল পুলিশ, আটক-৭

মোঃ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
  • 13 Time View

মোঃ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের শাহিনের বসতবাড়ির টিনশেডের পুরাতন রান্নাঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
মৃত আব্দুল কাদিরের ছেলে জাহাঙ্গীর (৩৬),
ছাত্তারের ছেলে রাসেল (২৮),মৃত হাফিজ আনসার উদ্দিনের ছেলে আইনুদ্দিন (৬০),আব্দুল আজিজের ছেলে মোঃ সুজন (৩৬),আব্দুল খালেকের ছেলে শাহিন (৬৫),নুরুল ইসলামের ছেলে আব্দুল হক (৪১),এবং মৃত গনি মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া।তাদের সকলের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।অভিযানকালে তাদের কাছ থেকে ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026