
কামরুল হাসান ভূঁইয়া চান্দিনা
উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে ওই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷
র্যালি পরবর্তী শ্রমিক সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল আলীম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য সাইফুল আলম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধাইয়া ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেন, মহিচাইল ইউনিয়নের উপদেষ্টা মাওলানা নুরুল হক, মাইজখার ইউনিয়নের উপদেষ্টা জহিরুল ইসলাম, সভাপতি হাফেজ গিয়াস উদ্দিন, বাড়েরা ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, মাধাইয়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, মহিচাইল ইউনিয়ন সভাপতি মাওলানা মাঈন উদ্দিন, ট্রেড ইউনিয়ন নির্মাণ শ্রমিক সভাপতি মিজানুর রহমান।