1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

০৩নং নান্দাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সহকারী অধ্যাপক নূরুল আমিন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ Time View
127

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
নান্দাইল, ১৯ মে ২০২৬
আসন্ন ০৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সহকারী অধ্যাপক নূরুল আমিন। একটি আধুনিক, মাদকমুক্ত ও ইনসাফভিত্তিক মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
সৎ, যোগ্য ও সঠিক নেতৃত্বই পারে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়তে”—এই স্লোগানকে সামনে রেখে নান্দাইলের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ভোটারদের মতে, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় একজন যোগ্য ও আদর্শ অভিভাবক হিসেবে সহকারী অধ্যাপক নূরুল আমিন অন্যতম পরিচ্ছন্ন প্রার্থী।
তার নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কর্মী ও সমর্থকেরা জানান, একটি আধুনিক ইউনিয়ন বিনির্মাণে যার চিন্তা ও কর্মে জনকল্যাণের প্রতিফলন থাকবে, আমরা তেমন নেতৃত্বই চাই। সেই লক্ষ্যেই অধ্যাপক নূরুল আমিন নান্দাইলবাসীর পাশে দাঁড়িয়েছেন। তরুণ সমাজকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠন করাই তার মূল লক্ষ্য।
আসন্ন নির্বাচনে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণের মূল্যবান সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন সহকারী অধ্যাপক নূরুল আমিন ও তার সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026