
জমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থা, সুরক্ষিত ভূমি—সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগাছা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা ২০২৬”।
মঙ্গলবার উপজেলা ভূমি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান তাহসিন, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বজলুর রশিদ মুকুল, প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল মুন্সি, পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম বিপ্লব ,প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস মিডিয়া সকল সাংবাদিক।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এতে হয়রানি কমছে, সময় ও খরচ সাশ্রয় হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে। ভূমি সংক্রান্ত সকল কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য নিয়ে আগত সেবাগ্রহীতাদের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।