1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৭|
Title :
ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ ;পুরো গ্রাম জলাশয়ে পরিনত

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান মোস্তাফিজুর রহমান মোস্তফার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬,
  • 23 Time View
45

এম.তুহিন আলম মুকুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক কমিটি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও প্রচারণা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক
মোস্তাফিজুর রহমান মোস্তফার
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রচারণা ‘সম্পূর্ণ অননুমোদিত’ এবং দলের সাংগঠনিক অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
মোস্তাফিজুর রহমান মোস্তফা যা বললেন,
একটি স্বার্থান্বেষী মহল ও কিছু ভুয়া বা অননুমোদিত ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।
তিনি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন,
“যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার কিংবা প্রচার করবেন না। দলীয় সিদ্ধান্ত, কমিটি বা সাংগঠনিক বিষয়ে শুধুমাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করুন।”
তিনি আরও বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা বিএনপি’র বক্তব্যঃ
বিএনপি একটি বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির নেতৃবৃন্দও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণায় অংশ না নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
“অপপ্রচার নয়, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই বিএনপির শক্তি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026