1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

পুরাতন রাজনীতির কারণে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪১ Time View
206

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
পুরাতন রাজনীতির কারণে বড় দলগুলো তরুনদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত; জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান
ফেনী, ১৩ জুলাই ২০২৬: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে ফেনী জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের এবি পার্টির জেলা কার্যালয় সংলগ্ন ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সভায় তিনি বলেন, “পুরাতন রাজনীতির মাধ্যমে দেশের বড় রাজনৈতিক দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা থেকেই এবি পার্টির আত্মপ্রকাশ।”
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে এবি পার্টি যে নতুন রাজনৈতিক বয়ান সামনে এনেছিল, তারই প্রতিফলন ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে। ফলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতির সঙ্গে অতীতের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পার্থক্য রয়েছে।
দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সংসদের বাইরে থেকেও একটি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী শক্তি হিসেবে এবি পার্টি রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী এবং ফেনীবাসীকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় থাকার আহ্বান জানান।
সভা শেষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ফেনী এবি পার্টির পক্ষ থেকে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার-এর কাছে লাইফ জ্যাকেট ও নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী ও নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ-দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, সদস্য রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব রিজওয়ানুল খায়ের, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ছাত্র পক্ষ ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক তামিম, সদস্য সচিব বেলাল হোসাইন রাফসানসহ দলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026