1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপুঃ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা। লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় ছিনতাই কৃত ৯ লাখ ১৩ হাজার টাকা সহ গ্রেফতার -৩ রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View
166

মোঃ আব্দুল কাদেরস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ফাইনাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউর রহমান সোহেল খান, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি এবং সদস্য, ত্রিশাল উপজেলা যুবদল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. সোলেমান হোসেন মণ্ডল (এমবিবি ব্রিকস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস ছালাম রবিন, সাবেক দপ্তর সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি এবং সাবেক সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল মেম্বার, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি, ২নং বৈলর ইউনিয়ন কৃষক দল; হারেজ উদ্দিন হারু মেম্বার, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি; আমিরুল ইসলাম ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব মণ্ডল, হাবিবুর রহমান হাফি এবং লতিফ খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন খান, লিটন খান, আব্দুস সাত্তার, সাইদুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আব্দুল কাদের, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক, ২নং বৈলর ইউনিয়ন ছাত্রদল এবং সম্মানিত সদস্য, ত্রিশাল উপজেলা ছাত্রদল।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। আয়োজনে সহযোগিতা করেন ফরহাদ হোসেন, সোহান ও সাকিব।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলের জন্য একটি খাসি এবং রানারআপ দলের জন্য একটি স্মার্টফোন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে সফল আয়োজনের জন্য আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দল এবং সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026