নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা।
Reporter Name
Update Time :
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
৩
Time View
নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ প্রতিনিধি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
5
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।