1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপুঃ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা। লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় ছিনতাই কৃত ৯ লাখ ১৩ হাজার টাকা সহ গ্রেফতার -৩ রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপুঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
10

আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রধান ঢাকা,
সিরাজদিখান,মুন্সীগঞ্জ।

আসন্ন ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করছেন প্রার্থীরা। এর মধ্যে ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মুখ কাজী কামরুজ্জামান লিপু।
দিনরাত এক করে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। ইছাপুরা ইউনিয়নকে একটি আধুনিক, রোল মডেল এবং জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
প্রচারণার শুরু থেকেই কাজী কামরুজ্জামান লিপু ইছাপুরা ইউনিয়নবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ উপহার দেওয়ার জোরালো প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তার নির্বাচনী এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে— সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন।
এ বিষয়ে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপু বলেন, “ইছাপুরা ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া একটি শান্তিপ্রিয় ও নিরাপদ জনপদ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের মূলোৎপাটন করতে হবে। একই সাথে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই দুর্নীতির স্থান না থাকে।”
তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। আমি দলমত নির্বিশেষে ইছাপুরা ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সেবা করার সুযোগ চাই।”
তার এমন যুগোপযোগী ও সাহসী ঘোষণায় এলাকার সাধারণ ভোটার, তরুণ সমাজ এবং প্রবীণ ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে তার সাথে পথসভা ও মিছিলে অংশ নিচ্ছেন। ভোটারদের মতে, কাজী কামরুজ্জামান লিপুর ন্যায়নিষ্ঠ নেতৃত্বই পারে ইছাপুরা ইউনিয়নকে একটি সুখসমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করতে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কাজী কামরুজ্জামান লিপুর পক্ষে প্রচার-প্রচারণায় ইছাপুরা ইউনিয়নের অলিগলি ততই মুখরিত হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026