1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপুঃ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা। লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় ছিনতাই কৃত ৯ লাখ ১৩ হাজার টাকা সহ গ্রেফতার -৩ রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

দলীয় সমর্থন চান ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এম. তুহিন আলম মুকুল।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫১ Time View
91

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
এম. তুহিন আলম মুকুল
কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দীর্ঘ দিন থেকে মাঠ করছেন চিলমারী সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক(সদস্য সচিব)পদ মর্যাদায়, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য চিলমারী উপজেলা যুবদল ও বর্তমান চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এম. তুহিন আলম মুকুল।
সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তুহিন আলম মুকুল জানান, চিলমারীর উপজেলার জনগণ এবং দলের সমর্থন পেলে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ও দলীয় সমর্থন প্রত্যাশা করেন। তিনি অবহেলিত চিলমারীর সার্বিক উন্নয়নের স্বার্থে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকারও করেছেন।
ফেসবুক পোস্টে তুহিন আলম মুকুল লিখেছেন:
“চিলমারী উপজেলা বাসীর ও দলের সমর্থন পেলে ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চাই এবং অবহেলিত চিলমারীর উন্নয়নের স্বার্থে উপজেলার জনসাধারণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। সকলের দোয়া প্রার্থী।”
২০২৬ সালের সংসদ নির্বাচনের তিনি প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। ভোটের মাঠে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন জনের সুখ-দুঃখ শোনার মাধ্যমে তিনি এলাকার সমস্যা, আশা-প্রত্যাশা এবং উন্নয়নের চাহিদাগুলো গভীরভাবে বুঝেছেন। জনগন তাকে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে।
তিনি জনগণের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে এলাকায় সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা কমিটিতে একের অধিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় তুহিন আলম মুকুল স্থানীয় রাজনীতিতে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন। ইতোমধ্যেই তার ঘোষণাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমর্থন ও আলোচনা শুরু হয়েছে।
উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং জনসম্পৃক্ততার অঙ্গীকার তুলে ধরে তিনি চিলমারী বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। আসন্ন নির্বাচনে তার আনুষ্ঠানিক মনোনয়ন,দলীয় সমর্থন এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ কিভাবে প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।
পরিশেষে তিনি এটাও উল্লেখ্য করেন যে, আমি দীর্ঘ দিন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত দল আমাকে নিরাশ করবেন না। তবে দলের ও সংগঠনের স্বার্থে যাকে মনোনীত করবেন তার পক্ষেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026