1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কামরুজ্জামান লিপুঃ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা। লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় ছিনতাই কৃত ৯ লাখ ১৩ হাজার টাকা সহ গ্রেফতার -৩ রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আশঙ্কাজনক একজন

এস এ হাসিব ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View
84

এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর জুবিলী ঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) এলাকার আবেদা খাতুন (৩৫) এবং তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শীলা আক্তার (২৫)। এর মধ্যে দেবরাজ ঘোষ ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মাসকান্দা এলাকার তানিয়া সুলতানা (২০) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026