1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:১৪|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 26 Time View
48

স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরীফ
ঢাকার সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে “সত্য, নিরপেক্ষ, দায়িত্বশীল” স্লোগানকে সামনে রেখে ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে আশুলিয়া মডেল প্রেসক্লাব।
রবিবার (১৭ মে) বিকেল ৫টায় নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে জাহাঙ্গীর আলম রাজুকে সভাপতি এবং শম্ভু চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোজাম্মেল হোসেন (রাতুল) সিনিয়র সহ-সভাপতি, বাবুল শেখ সহ-সভাপতি, মোঃ ওবায়দুর রহমান কালাম সহ-সভাপতি, মাহবুব আলম মানিক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ আকরাম হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সাদেক হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সেলিম হোসেন (রেজা) সাংগঠনিক সম্পাদক, মোঃ আশরাফ আলী সহ-সাংগঠনিক সম্পাদক, এবিএম জাহাঙ্গীর আলম স্বপন অর্থ সম্পাদক, মোঃ শিহাব উদ্দিন শেখ দপ্তর সম্পাদক, খোকন হাওলাদার প্রচার সম্পাদক, আব্দুল্লাহ আল রিফাত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রিয়ংকা বেপারী মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ তরিকুল ইসলাম তারেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ শাহাদাত হোসেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান ভূইয়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ রফিক মিন্টু কার্যনির্বাহী সদস্য, রুবেল মাহমুদ কার্যনির্বাহী সদস্য এবং মোঃ ফাহিম চৌধুরী কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আশুলিয়াসহ সাভার অঞ্চলের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরতে আশুলিয়া মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে হোল্ডিং নং-৯৪, লেন নং-০৪, ব্লক-এ, রোড-০৬, বসুন্ধরা, বাইপাইল, আওলিয়া, সাভার, ঢাকা।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যালয় রয়েছে গুরুদয়াল সুপার মার্কেটের ২য় তলায়, ডংলিয়ন গার্মেন্টস সংলগ্ন এলাকায়, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026