1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় দ:জেলা ক্ষেতমজুর সমিতির সভায় কেন্দ্রীয় নেতা পরেশ। আনোয়ারা থানা কে সন্ত্রাস , মাদক, বিভিন্ন অপরাধ মুক্ত করেন- ওসি জুনায়েদ চোধুরী নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, ৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ টাকা জব্দ। ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ কবিতা: অ্যাম্ফিথিয়েটার ~ রাওনাফ মুহাম্মদ কবিতা : আকাশপ্রিয়া ~ রাওনাফ মুহাম্মদ নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী লামা উপজেলায় হাত,পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার পেকুয়াতে পানি নেওয়া কে কেন্দ্র করে হত্যা পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম পক্ষ থেকে লোহাগাড়া প্রেসক্লাব কে অভিনন্দন ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
35

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন ভোটাররা।
প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।
নির্বাচনে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ খোকন সুশীল এবং সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার জয়লাভ করেন।
অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইহতাশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
নির্বাচন চলাকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবাগত নির্বাচিত সাংবাদিক নেতাদের অভিনন্দন জানিয়েছেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে সাংবাদিক কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026