1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৯|
Title :
যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, অপরাধীদের কড়া বার্তা বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমান না যাওয়াই- বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আকবর শাহ থানার ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের তিব্র প্রতিবাদ চান্দগাঁও থানা এলাকায় ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান বুইশ্যার সাত সহযোগি গ্রেফতার শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি গঠন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ রোগীদের না দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ‘সেবা ক্লিনিক’ সিলগালা কুলিয়ারচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত।

একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 13 Time View
19

কালিগঞ্জ ব্যুরোঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ধলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা বৃদ্ধি করা সম্ভব। তিনি সবাইকে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু মানুষের জ্ঞান বৃদ্ধি করে না, মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মো. মিজানুর রহমান এবং এস.এম. আশিক,সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপন্কর মন্ডল।অনুষ্ঠানে গাজী মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহ মাসুদ।এর পূর্বে
প্রধান অতিথি সকাল ১১ টায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক ও ছাত্র ছাত্রী দের সাথে মত বিনিময় করেন।
ছবিঃ সাতক্ষীরা জেলার
কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণশিক্ষা বৈঠকে প্রধান অতীতের বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026