1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:১৮|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৪, ২০২৬,
  • 12 Time View
26

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ সভায় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঘণ্টাব্যাপী চলা আলোচনা সভায় বক্তারা পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতির দুর্বলতা, বিভেদ ও স্বার্থপরতা একটি দেশকে কত বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে, পলাশীর ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম, সততা, নৈতিকতা ও পারস্পরিক ঐক্যের চর্চার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উপদেষ্টা ও অধ্যাপক রমজান আলী বলেন, “পলাশী ট্রাজেডি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অভ্যন্তরীণ বিভেদ ও মূল্যবোধের অবক্ষয় একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। পলাশীর পরাজয়ের মাধ্যমে উপমহাদেশে মুসলিম শাসনের অবসান ঘটে। তাই আমাদের জাতিগত বিভেদ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”
বক্তারা ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়বিচার, আমানতদারিতা ও ভ্রাতৃত্ববোধের পথে পরিচালিত করে। ব্যক্তি ও সমাজ জীবনে এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত অতিথিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির সভাপতি মাওলানা ইদ্রিস আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আজিজুল হক, শামসুল আলম সেলিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক এবং সমাজসেবক বুরহান উদ্দিন সুমন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026