কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী থানার রফিকুল ইসলাম
Reporter Name
Update Time :
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
১৪
Time View
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী থানার রফিকুল ইসলাম
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। গত অক্টোবর মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। সোমবার (২৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় পুলিশ সুপার সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মো. রফিকুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেন।
25
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গত অক্টোবর মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় পুলিশ সুপার সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মো. রফিকুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেন।