1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। প্রান্তিক পরিবহনের বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদী থানার রফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান। নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পরিতোষ কুমার বৈদ্য যশোর অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা ঢাকা থেকে কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর সিএমপির কোতয়ালী থানা এলাকায় ওসি জাহেদের নেতৃত্বে অভিযান

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
23

মালিকুজ্জামান কাকা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী।bনতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন। ফল পরিবর্তন হয়েছে ১৯০৯ জনের।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই অবস্থা।
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।
দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
বোর্ড সূত্র জানায় , এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন করে।
এসব উত্তরপত্র যাচাই করে ৪৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে। এতে ১৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।
ফেল থেকে পাস করা ৬২৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ গ্রেড পেয়েছেন একজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।
এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।
অন্যান্য গ্রেড পরিবর্তনে ডি থেকে সি পেয়েছে ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে জিপিএ ৫ পেয়েছে ১জন,  বি থেকে এ  তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ৩৪৩ জন,  এ্ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৬জন।
যশোর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল।
অনেক খাতা যথাযথ মূল্যায়ন হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেওয়া হবে না।প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026