কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
৪৩
Time View
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এনামুল হক প্রকাশ শানু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো: শানু মিয়া (৪২) উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা। থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
62
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এনামুল হক প্রকাশ শানু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: শানু মিয়া (৪২) উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে।
এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।