1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View
77

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। সিঁধেল চোরচক্রের এক সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. জালাল উদ্দিন (৪৩) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাউছিয়া পাওয়ার হাউসের সামনে থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. এনামুল হক ওরফে শানু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিনকে (২১) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭) এবং চুরির মামলার পলাতক আসামি মো. রবিউল হাসানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026