(২০ অগাষ্ট,রবিবার, ২০২৬) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ভিটিপাড়া-কাশিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা স্থানীয় উদ্যোগে মেরামত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে রাস্তাটির ভাঙা ও চলাচলের অনুপযোগী অংশ সংস্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় মাটি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসীও অংশগ্রহণ করেন। রাস্তা মেরামত কার্যক্রমে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক উবায়দুল্লাহ আল হাদি, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ এবং সহকারী সেক্রেটারি হাফেজ মোতাহার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা সিরাজ উদ্দিন, রুহুল আমিন, মনির হোসেন, মোবারক মিয়া, হোসেন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার একটি অংশ ভাঙা থাকায় পথচারী, রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চলাচলে সমস্যা হচ্ছিল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ পথচারীদের নিয়মিত চলাচলে ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়ভাবে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করায় এখন চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে রাস্তার বাকি সমস্যাগুলোও সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। কার্যক্রমে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সাধ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া প্রয়োজন। মানুষের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এলাকাবাসীর অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রমের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ কার্ড নং ৮১ মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
45
(২০ অগাষ্ট,রবিবার, ২০২৬)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ভিটিপাড়া-কাশিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা স্থানীয় উদ্যোগে মেরামত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে রাস্তাটির ভাঙা ও চলাচলের অনুপযোগী অংশ সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় মাটি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি এলাকাবাসীও অংশগ্রহণ করেন।
রাস্তা মেরামত কার্যক্রমে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক উবায়দুল্লাহ আল হাদি, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ এবং সহকারী সেক্রেটারি হাফেজ মোতাহার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা সিরাজ উদ্দিন, রুহুল আমিন, মনির হোসেন, মোবারক মিয়া, হোসেন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার একটি অংশ ভাঙা থাকায় পথচারী, রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চলাচলে সমস্যা হচ্ছিল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ পথচারীদের নিয়মিত চলাচলে ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয়ভাবে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করায় এখন চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে রাস্তার বাকি সমস্যাগুলোও সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
কার্যক্রমে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সাধ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া প্রয়োজন। মানুষের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
এলাকাবাসীর অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রমের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭