1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাড়াইল হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মুজিবুরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ও অঘোষিত প্রশাসক হিসেবে ভুয়া বিলে অর্থ লোপাট। সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান এক হাজার পিস ইয়াবা সহ আটক কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ কিশোরগঞ্জে গ্রন্থাগারিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট আমিরাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট

পরিতোষ কুমার বৈদ্য  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
17

পরিতোষ কুমার বৈদ্য
 শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেতালখালি ও ছোটভেট খালি  দীর্ঘদিন ধরে দুটি গুরুত্বপূর্ণ ইটের সলিং সড়ক খানাখন্দে বেহালদশায় পরিনত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে দৃশ্যমান সংস্কারকাজ না হওয়ায় এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, হেতালখালির ফুজু গাজীর ব্রিজ থেকে মোফাজ্জেল গাজীর বাড়ি পর্যন্ত এবং ফুজু গাজীর ব্রিজ থেকে ছোট ভেটখালী ব্রিজ পর্যন্ত ইটের সলিং সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম মোল্লা বলেন, প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। খানাখন্দে পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

আরেক বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল ও মাদ্রাসায় যাতায়াতের সময় ভাঙাচোরা অংশ ও গর্তে পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে বলে জানান তিনি। পাশাপাশি ভ্যানযোগে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ গাজী বলেন, অসুস্থ রোগী ও শিশুদের হাসপাতালে নেওয়ার সময় সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তি বেড়ে যায়। জরুরি সময়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলেও জানান তিনি।

স্থানীয় শিক্ষার্থীরা জানায়, রাস্তার গর্ত ও ভাঙাচোরা অংশ দিয়ে প্রতিদিন স্কুল-মাদ্রাসায় যাতায়াত করতে তাদের ভয় হয়। কখনো পা পিছলে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত লাগতে পারে—এমন আশঙ্কাও রয়েছে তাদের।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রামীণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি বিভিন্ন বরাদ্দ বা প্রকল্প থাকলেও হেতালখালির এসব সড়কে দীর্ঘদিন ধরে দৃশ্যমান সংস্কারকাজ হচ্ছে না কেন। তারা ইউনিয়ন পরিষদের গ্রামীণ সড়ক সংস্কারে বরাদ্দ, প্রকল্প ও ব্যয়ের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তার বলেন, পরিষদে বর্তমানে বাজেট নেই। চেয়ারম্যানকে বারবার বিষয়টি জানানো হলেও বাজেট না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। গত দুই বছর ধরে কোনো বাজেট না থাকায় তার নিজের বাড়ির সামনের রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন, তিনি স্থানীয় মেম্বারকে ডেকে রাস্তাগুলোর বিষয়ে জানাবেন। বর্তমানে পরিষদে বাজেট নেই বলেও জানান তিনি। অতীতে ৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোন কোন কাজ হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট মেম্বার ভালো বলতে পারবেন। বিষয়টি নিয়ে মেম্বারকে ডেকে আলোচনা করবেন বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, সড়ক দুটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026