মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ। উপজেলার ১৫০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ২১ মেট্রিক টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব সহায়তা বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দ করা চাল পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায় ও সাধারণ সম্পাদক মন্টু বিহারি ঘোষসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি উৎসবকে আনন্দমুখর ও সবার অংশগ্রহণে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে চাল বরাদ্দের ফলে ধর্মীয় আয়োজন সম্পন্ন করতে আয়োজকেরা প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও বার্তা বহন করে। তাই উৎসবকে ঘিরে এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও উৎসাহিত করবে। স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসব উপলক্ষে দুস্থ নারীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং পূজামণ্ডপে খাদ্যসহায়তা প্রদান একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অসহায় মানুষের উপকারের পাশাপাশি কুলিয়ারচরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও জোরদার করতে ভূমিকা রাখবে।
56
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নেওয়া হয়েছে মানবিক উদ্যোগ। উপজেলার ১৫০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ২১ মেট্রিক টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব সহায়তা বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দ করা চাল পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায় ও সাধারণ সম্পাদক মন্টু বিহারি ঘোষসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি উৎসবকে আনন্দমুখর ও সবার অংশগ্রহণে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে চাল বরাদ্দের ফলে ধর্মীয় আয়োজন সম্পন্ন করতে আয়োজকেরা প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও বার্তা বহন করে। তাই উৎসবকে ঘিরে এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চাকে আরও উৎসাহিত করবে।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসব উপলক্ষে দুস্থ নারীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং পূজামণ্ডপে খাদ্যসহায়তা প্রদান একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অসহায় মানুষের উপকারের পাশাপাশি কুলিয়ারচরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও জোরদার করতে ভূমিকা রাখবে।