1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

গাইবান্ধায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৪ Time View
76

গাইবান্ধায় প্রতিনিধি মমোনারুল ইসলাম
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা শ্রমিক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা জুড়ে শ্রমিকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও অধিকার আদায়ের প্রত্যয়।
শুক্রবার সকালে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত শত শত শ্রমিক দলের মিছিল শহরে প্রবেশ করেন। পরে তারা গাইবান্ধা শহরের বিএনপি পার্টি অফিসের সামনে এসে জমায়েত হন। এসময় শ্রমিকদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরো র‍্যালি করতে দেখা যায়।সকল শ্রমিকদের কণ্ঠে ছিল ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকারের দাবিতে নানা স্লোগান।সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান এবং তাদের অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মহান মে দিবসের ইতিহাস শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক হে মার্কেট ঘটনা, যেখানে বহু শ্রমিক প্রাণ হারান। তাদের আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানের শেষে শ্রমিক নেতারা ঐক্যবদ্ধভাবে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026