1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
Title :
পশ্চিম নওপাড়া স.প্রা. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ১৯দিন ব্যাপি চুনতি ৫৬তম সিরাত মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ের জন্মদিন আজ ফেনী জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর শরিয়ার নামে বিকৃত অপব্যাখ্যা করছে ইসলামের ছদ্মনামে ইসলামের শত্রু মোনাফেক ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র। – আল্লামা ইমাম হায়াত ​চাকরি হারানোর আশঙ্কায় বড়পুকুরিয়ায় ১৬৮ খনি শ্রমিকের লাগাতার আন্দোলন ​সাব-কন্ট্রাক্টরের কাজ শেষ হওয়ার অজুহাতে ছাঁটাইয়ের অভিযোগ ​পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান নওগাঁর মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার

গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল।

​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 20 Time View
31

​ গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোদাগাড়ী পৌর শাখার আয়োজনে গোদাগাড়ী বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনির নেতৃত্বে শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
​অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
​দোয়া মাহফিলপূর্ব আলোচনায় গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনি বলেন, আজ আমরা এমন একজন নেত্রীর জন্মদিন উপলক্ষে একত্রিত হয়েছি, যাঁর জীবন বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং আপসহীন রাজনৈতিক সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি শুধু একটি দলের নেত্রী নন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও তিনি তাঁর বিশ্বাস ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন।
​ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা। এই জন্মদিনে আমাদের শপথ হোক প্রতিহিংসা নয় সম্প্রীতি, ভেদাভেদ নয় ঐক্য, অন্যায় নয় ন্যায় এবং ক্ষমতার অহংকার নয়, বরং জনগণের সেবা।
​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এবং দেশের মানুষের জন্য তাঁর আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026