1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মেলান্দহে ট্রাকচাপাই শিশুসহ নিহত ৪ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ।

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ চন্দ্র সরকার:- বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View
85

বিশ্বজিৎ চন্দ্র সরকার বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) গোপালগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ জাসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বিগত সময়ের ইউনিয়নের আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছ হিসাব উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা গোপালগঞ্জে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান এবং আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানান।
এছাড়া সভায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। তবে সাবেক শ্রমিক ইউনিয়নের নেতারা উল্লেখ করেন, সংশ্লিষ্ট শ্রমিকদের কার্ড অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
সভায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচনের জন্য ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রধান অতিথি সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন।
সাবেক সভাপতি মোহাম্মদ জাসু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি বর্তমান কমিটির কাছে ইউনিয়নের আর্থিক হিসাব
স্পষ্টভাবে উপস্থাপনের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এছাড়া তিনি গোপালগঞ্জে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, শ্রমিকদের চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026