চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য রাজশাহীর রিফাত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
১৮
Time View
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য রাজশাহীর রিফাত
স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না : চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সেনাসদস্য রিফাত। পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদুল ইসলামের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয় সন্তান। তিনি বিবাহিত ছিলেন। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় রিফাতের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয়রা। নিহত সেনাসদস্য রিফাতের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন মরহুম রিফাতকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
29
স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না : চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সেনাসদস্য রিফাত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদুল ইসলামের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয় সন্তান। তিনি বিবাহিত ছিলেন। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় রিফাতের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয়রা।
নিহত সেনাসদস্য রিফাতের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ যেন মরহুম রিফাতকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।