1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বরকইটের উন্নয়নে খায়রুল বাশারের ঘোষণা গড়তে চাই একটি আদর্শ ও মডেল ইউনিয়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
40

ইমদাদুল ইসলাম রনি,কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নকে উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধায় একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ খায়রুল বাশার। জনগণের মতামত ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩টায় বরকইট ইউনিয়নের পিহর-গোবিন্দপুর ২নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা মুহাম্মদ খায়রুল বাশার।
মোঃ তাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনগণের সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ খায়রুল বাশার বলেন, “আমি চাই বরকইট ইউনিয়ন শুধু একটি সাধারণ ইউনিয়ন হিসেবে নয়, একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে বিশ্বের সকলের কাছে পরিচিত হোক।”
তিনি বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের সমস্যা শুনে, তাদের প্রত্যাশা বুঝে এবং তাদের সহযোগিতাকে কাজে লাগিয়েই বরকইটকে এগিয়ে নিতে চান তিনি।
খায়রুল বাশার আরও বলেন, জনসেবা হবে মানুষের দোরগোড়ায় এবং উন্নয়নের সুফল পৌঁছাতে হবে ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে। এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “বরকইটের উন্নয়ন কোনো ব্যক্তির একার কাজ নয়। জনগণকে সঙ্গে নিয়েই এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে হব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -ডাঃ মোঃ মোশারফ হোসেন, সুবেদার মোঃ খলিলুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ), মোঃ ডাক্তার সুমন, মোঃ তাজুল ইসলাম ও মোঃ আব্দুল বারেক।
এ সময় পিহর-গোবিন্দপুর ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026