1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১১|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

চবিতে প্রশাসনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে মিছিল করে

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২৬,
  • 42 Time View
68

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এত প্রশাসন থাকা সত্ত্বেও কিকরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন করে পুলিশ প্রশাসনের সামনে এতে করে কি প্রমাণ করতে চায় নিষিদ্ধ ছাত্রলীগ
নাকি পুলিশের উচ্চ পর্যায়ে আওয়ামীলীগ রয়েছে। সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়; পুরোনো ফুটেজ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সোমবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহিদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ভিডিও ধারণের সময় আশপাশে সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা নিশ্চিত হয়েছেন, ভিডিওটি বর্তমান সময়ের নয়। ক্যাম্পাস বন্ধ থাকার সময় লোকচক্ষুর আড়ালে এই শোডাউন দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটি আজ (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এ ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের।
ভিডিওতে চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে নেতৃত্ব দিতে দেখা যায়। এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামাত-শিবিরের রাজকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা জিরো পয়েন্ট ও ১ নং গেটের সিসিটিভি রেকর্ড চেক করে গতকাল বা আজকের কোনো শোডাউন পাইনি। এটি অনেক আগের ভিডিও, আজকে পোস্ট করেছে। ধারণামতে, ক্যাম্পাস বন্ধের সময় সকাল বেলা লোকচক্ষুর আড়ালে তাদের কয়েকজন শোডাউন দিয়ে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘তাদের নেতৃত্ব দেওয়া আবরার শাহরিয়ারের বিরুদ্ধে আমরা রিপোর্ট করেছি। ফুটেজ দেখে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026