পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর):
Update Time :
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
7 Time View
পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের এক সম্ভাবনাময় ও মেধাবী তরুণ মো. মিশকাত ইসলাম মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার দিনমজুর বাবা-মা। চিকিৎসা বাবদ ৮ থেকে ১০ লাখ টাকার বিশাল ঋণের বোঝায় পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে। নিহত মিশকাত ইসলাম অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। তিনি স্থানীয় ব্রাইটনেস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জনের পর পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজে এইচএসসি শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তার জীবন প্রদীপ নিভে যায়। দিনমজুর পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হওয়ায় আত্মীয়স্বজন ও বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ ও আবাদি জমি বন্ধক রেখে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করে চিকিৎসা চালানো হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর সেই বিশাল ঋণের বোঝা এখন শোকাহত পরিবারের কাঁধে চেপে বসেছে। একদিকে একমাত্র সন্তান হারানোর শোক, অন্যদিকে পাহাড়সম ঋণের চাপে পরিবারটি আজ সর্বস্বান্ত। পরিবারের পক্ষ থেকে মেধাবী ছাত্র মিশকাতের দাফন সম্পন্ন ও ঋণের বোঝা কিছুটা লাঘব করতে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর মাধ্যম: সরাসরি পরিবারের প্রয়োজনে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে (বিকাশ/নগদ): 01791021486 (পার্সোনাল)। সাহায্য পাঠানোর পূর্বে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
20
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের এক সম্ভাবনাময় ও মেধাবী তরুণ মো. মিশকাত ইসলাম মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার দিনমজুর বাবা-মা। চিকিৎসা বাবদ ৮ থেকে ১০ লাখ টাকার বিশাল ঋণের বোঝায় পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে।
নিহত মিশকাত ইসলাম অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। তিনি স্থানীয় ব্রাইটনেস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জনের পর পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজে এইচএসসি শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তার জীবন প্রদীপ নিভে যায়।
দিনমজুর পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হওয়ায় আত্মীয়স্বজন ও বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ ও আবাদি জমি বন্ধক রেখে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করে চিকিৎসা চালানো হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর সেই বিশাল ঋণের বোঝা এখন শোকাহত পরিবারের কাঁধে চেপে বসেছে। একদিকে একমাত্র সন্তান হারানোর শোক, অন্যদিকে পাহাড়সম ঋণের চাপে পরিবারটি আজ সর্বস্বান্ত।
পরিবারের পক্ষ থেকে মেধাবী ছাত্র মিশকাতের দাফন সম্পন্ন ও ঋণের বোঝা কিছুটা লাঘব করতে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
সরাসরি পরিবারের প্রয়োজনে বা সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে (বিকাশ/নগদ): 01791021486 (পার্সোনাল)। সাহায্য পাঠানোর পূর্বে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।