1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:২০|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন:

আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 8 Time View
17

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি:

আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সাফল্যের সাথে ৭ বছর অতিক্রম করে ৮ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। পুরো প্রতিষ্ঠানজুড়ে দিনটি উদযাপিত হয় অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে।
দিনের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে পুরো প্রাঙ্গণ। আনন্দ র‍্যালি শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ ক্যাম্পাস গড়ার অংশ হিসেবে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল সিনথিয়া সারমিন, এইসি।
অনুষ্ঠানে সম্মানিত সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, গভার্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের গৌরবময় ৭ বছরের সাফল্য ও অর্জনের কথা স্মরণ করা হয়। সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল সিনথিয়া সারমিন বলেন,
“মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, ৭ বছর অতিক্রম করে আজ আমরা সেখানে অনেকটাই সফল। সকলের যৌথ প্রচেষ্টা ও নিষ্ঠা বজায় থাকলে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি প্রতিষ্ঠানের এই উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, নৃত্য, নাটক ও আবৃত্তিতে মেতে ওঠে পুরো মিলনায়তন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অভিনয় ও পরিবেশনা উপস্থিত অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে। আনন্দমুখর দিনটির ইতি ঘটে এক সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের মাধ্যমে, যেখানে প্রাক্তন ও বর্তমানের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি আয়োজন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026