1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:০১|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 3 Time View
6

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. পিয়ার আলী গাজী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বেলা ২টার দিকে নদীতে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবারের সময় পার হয়ে গেলেও পিয়ার আলী গাজী বাড়িতে না ফেরায় স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। সম্ভাব্য সব স্থানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।স্থানীয় সূত্র জানায় পরে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অনুসন্ধানী দল এসে ও কোন খোঁজ নিলেনি।
নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, নদীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন তিনি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ পিয়ার আলী গাজীর পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে তথ্য জানলে তার ছেলে আব্দুস সবুর-এর সঙ্গে ০১৭৯৩৬৩৯৩৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর ফাইল ছবি।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026