1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৯|
Title :
সিলেট সিটি কর্পোরেশন নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবচরে দোয়া ও আলোচনা সভা মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন নিয়ামতপুরের সন্তান দুরুল হোদা ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চিলমারীর দূরারোগ্য শিশু শারমিন বাচঁতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা চায়

চিলমারীর দূরারোগ্য শিশু শারমিন বাচঁতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা চায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬,
  • 44 Time View
54

চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার ১০ বছরের শিশু শারমিন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন। শারমিন রাধাবল্লভ কালিরপাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। অসহায় পিতা- মাতা তার চিকিৎসার খরচ যোগাতে না পারায় আদরের মায়া ভরা মুখের শিশু শারমিন আজ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এই অবুঝ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। যে সময় তার সমবয়সী শিশুদের সাথে হেসে, খেলে বেড়ানোর কথা, সেখানে শারমিন আজ হাসপাতালের চার দেয়ালে শুয়ে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েই চলেছে। চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার শাহআলম ও মাতা আমেনা বেগমের তিন সন্তানের মধ্যে ২য় সন্তান শারমিন। শারমিনের পিতা সামন্য একজন কলার দোকানদার। সামান্য আয় দিয়ে এমনিতে তার সংসার চলেনা, তার উপরে আবার ১০বছরের মেয়ে শারমিন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। এ যেন পিতা শাহ আলমের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা। চিকিৎসার খরচের সামর্থ্য না থাকায দিশেহারা শাহ আলম ও তার স্ত্রী আমেনার আর্তনাদে এলাকাবাসীর মাঝেও বড় যন্ত্রনার সৃষ্টি করেছে। শারমিনের চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও থেরাপি দিলে শারমিনকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ্য টাকা।
শারমিনের দরিদ্র পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জমি-জমা, জমানো পুঁজি যা ছিল—সবই প্রাথমিক চিকিৎসায় শেষ। এখন টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই শারমিনকে পিজি হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। এলাকার হৃদয়বান যুবক তুহিন আলম মুকুল জানান, শিশু শারমিনের পরিবার তাদের চোখের সামনে তাদের কলিজার টুকরোকে শেষ হয়ে যেতে দেখছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমরা যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি, তবেই কেবল শারমিনকে এই পৃথিবীর আলোয় বাঁচিয়ে রাখা সম্ভব। তুহিন আলম মুকুল শিশু শারমিনের চিকিৎসার খরচ যোগাতে উপজেলার বিভিন্ন জনের সংগে যোগাযোগ করছেন। সেই সাথে শারমিনের পিতা মৃত্যু পথযাত্রী শারমিনের চিকিৎসা খরচ যোগাতে এলাবাসী সহ দেশ বিদেশের সকলেরই নিকট সাহায্যের জন্য কাকুতি-মিনতি করেছেন। এলাকাবাসীর আহ্বান, আমাদের একটু সহযোগিতায় শিশু শারমিনের নিভূ নিভূ প্রাণে আবারও সুস্থতার হাসি ফুটে উঠবে। শারমিনের জন্য আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম হলো, বিকাশ (01761004168) পার্সোনাল
নগদ(01328718686)পার্সোনাল
অ্যাকাউন্ট নাম্বার: (7017341976827)ডাচ বাংলা ব্যাংক। শারমিনের পিতা-মাতা সহ এলাকাবাসী দূরারোগ্য মরন ব্যাধির হাত হতে শিশু শারমিনকে বাঁচাতে ও তার চিকিৎসার ব্যয়ভার বহনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026