1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০৯|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন নিয়ামতপুরের সন্তান দুরুল হোদা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৫, ২০২৬,
  • 17 Time View
34

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সততা থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব।তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামের কৃতি সন্তান দুরুল হোদা। তিনি ২০২৬ সালের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এইউইও) নির্বাচিত হয়েছেন।
রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নে এই গৌরবময় স্বীকৃতি পান তিনি। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা এই কর্মকর্তা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নিয়মিত ও নিবিড় বিদ্যালয় পরিদর্শন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করা হয়।
তার এই সাফল্যে নিজ গ্রাম পানিহারাসহ গোটা নিয়ামতপুর ও নিয়ামতপুরেরর প্রাথমিক শিক্ষা পরিবার আজ গর্বিত।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়ামতপুরের প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন দুরুল হোদা। শৈশব থেকেই মেধা, সততা ও অধ্যবসায় ছিল তার নিত্যসঙ্গী। পানিহারা গ্রামের সাধারণ জীবন থেকে উঠে এসে আজ তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একজন দক্ষ ও সফল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মুঠোফোনে এ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে হলে তিনি প্রতিবেদককে জানান, এমন একটি স্বীকৃতি পাওয়ায় তাকে খুব ভালো লাগছে। যা তার আগামী কর্ম জীবনকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
এদিকে, দুরুল হোদার এই স্বীকৃতি অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পানিহারা গ্রামসহ নিয়ামতপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ৯ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স কক্ষে
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026