1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন।

মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৮৬ Time View
247

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি মান্দা শাখার আয়োজনে ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) উপজেলার প্রসাদপুর বাজারে অবস্থিত ইনডেক্স কলেজ প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঋণ আদায় মাস/২০২৬ উপলক্ষ্যে বিশেষ ঋণ আদায় কর্মসূচির অংশ হিসেবে প্রকাশ্যে এ ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির রাজশাহীর মহাব্যবস্থাপকের কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ শওকত জামান,
সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি মান্দা শাখার ব্যবস্থাপক দেওয়ান মোঃ বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির নওগাঁর প্রধান কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, রাজশাহী মহাব্যবস্থাপক কার্যালয়ের মামুন-অর-রশিদ, নওগাঁ প্রধান কার্যালয়ের টাস্কফোর্স সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঋণগ্রহীতাগণ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেলায় উপস্থিত সকল গ্রাহককে আমানত হিসাব খোলা, ঋণ গ্রহণ ও সময়মত পরিশোধ করা ও ব্যাংকের সকল আধুনিক সার্ভিস গ্রহণের মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আহ্বান জানান। এছাড়াও একটি প্রতিষ্ঠানকে এসপিজি এর আওতায় আনার ব্যাপারে সফল আলোচনা হয়েছে। সাধারণ গ্রাহকগণ শাখার গ্রাহকসেবার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন। এসময় জিএম মহোদয় বিভিন্ন নতুন উদ্যোক্তা ও ভালো ঋণ গ্রহীতাদের সাথে আলাপ- আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026