1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী। মেলান্দহে ট্রাকচাপাই শিশুসহ নিহত ৪ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন।

ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View
130

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেরিনার (৪৫) কে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুডিয়ে হত্যাকান্ডের সাথে জডিত ২ জনকে থানা পুলিশ গ্রেফতার সহ আলামত জব্দ করেছে ।
গত ১৮ আগষ্ট মংগলবার বিকেলে আনুমানিক ৫টার সময় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত মনিহারি গ্রামের প্বার্শে তালপুকুর এলাকার একটি নির্জন আমবাগান থেকে পোড়া অবস্থায় মেরিনা( ৪৫) এর মরদেহ উদ্ধার করে।
স্হানীয় সুত্রে জানা যায় যে, গত মংগলবার বিকেলে দিকে আমবাগানে সম্পূর্ণ পোড়া অবস্থায় মরদেহ পডে থাকতে দেখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতিদ্রুত থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্হল থেকে সম্পূর্ণ পোড়া অবস্থায় নারীর মরদেহ এবং মরদেহের পাশে পড়ে থাকা একটি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে । এ ঘটনার জাতীয় পরিচয় পত্রে তার নাম ছিল মোসাঃ মেরিনা । তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত দিঘি পাডা গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলা সিহাডা ইউনিয়নের সরকার পাডা গ্রামের দোজ মোহাম্মদের মেয়ে । এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে পুরো বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্ত
ও অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৯) কে গ্রেফতার করে। তার তথ্য মতে মোজাম্মেল হকের ছেলে মোঃ তারেক রহমান(২১) কে গ্রেফতার করে। উভয় গ্রাম- মডলই, থানা -ধামইর হাট। এ দুই জন হত্যাকান্ডের সাথে জডিত থাকার বিষয় এবং লাশের পরিচয় নস্ট করার লক্ষে পেট্রোল দিয়ে পোডানো হয় বলে স্বিকার করে । সে সাথে হত্যাকান্ডের ব্যবহারিত আলামত জব্দ করে পুলিশ ।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026