1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ! রাজাপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ যশোর বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ। সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান কটিয়াদীতে পুলিশের অভিযান: সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি ৪৫০ পিস লগি-বৈঠা উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View
28

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ১৯৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি ও সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।
কৃষি উপকরণের বাজার স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026