1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:০৫|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

নোয়াখালী সেনবাগের পিংকি সাহা সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২৩, ২০২৬,
  • 18 Time View
53

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান পিংকি সাহা সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক পদ থেকে মো.সারওয়ার আলম প্রত্যাহারের পর তিনি দায়িত্ব হস্তান্তর করেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিংকি সাহা নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কল্যান্দী এলাকার প্রখ্যাত হিন্দু জমিদার পরিবারের উত্তরসূরি। তার পিতা মৃনাল সাহা ও মাতা প্রণিত সাহা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মোগল আমলের স্থাপত্য নিদর্শনখ্যাত মোহাম্মদপুর কল্যান্দী জমিদার বাড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে।
দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি নিজেকে একজন যোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু সেনবাগ বা নোয়াখালীর জন্য নয়, সমগ্র জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নোয়াখালীর এই কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন সেনবাগ উপজেলা বাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026