পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে মারপিট, জমি দখলের চেষ্টার অভিযোগ পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এফ,এম, এ রাজ্জাক, পাইকগাছা, খুলনা।
Update Time :
সোমবার, আগস্ট ১০, ২০২৬,
6 Time View
পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে মারপিট, জমি দখলের চেষ্টার অভিযোগ পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এফ,এম, এ রাজ্জাক, পাইকগাছা, খুলনা। পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে মারপিট, বসতবাড়ির জমি দখলের চেষ্টা ও প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মঠবাটী গ্রামের জসিম বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস প্রায় দুই বছর আগে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে রেখে জীবিকার তাগিদে কাতারে যান। এ সুযোগে গত ৮ আগস্ট সন্ধ্যায় মাসুমের ভাই সিয়াম ও এনামুল বিশ্বাস জোরপূর্বক বসতবাড়ির জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মাসুমের স্ত্রী রিতা খানম কাজল ও তার বৃদ্ধ বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিতা খানম কাজলকে মারপিট করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বৃদ্ধ বাবা-মা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারতে উদ্যত হওয়ার অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা জানমালের ক্ষতিসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন রিতা খানম কাজল। এ ঘটনায় মাসুমের স্ত্রী রিতা খানম কাজল বাদী হয়ে এনামুল বিশ্বাস, সিয়াম ও রহিমাকে অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাইকগাছা থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
11
এফ,এম, এ রাজ্জাক, পাইকগাছা, খুলনা।
পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে মারপিট, বসতবাড়ির জমি দখলের চেষ্টা ও প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মঠবাটী গ্রামের জসিম বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস প্রায় দুই বছর আগে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে রেখে জীবিকার তাগিদে কাতারে যান। এ সুযোগে গত ৮ আগস্ট সন্ধ্যায় মাসুমের ভাই সিয়াম ও এনামুল বিশ্বাস জোরপূর্বক বসতবাড়ির জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মাসুমের স্ত্রী রিতা খানম কাজল ও তার বৃদ্ধ বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিতা খানম কাজলকে মারপিট করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বৃদ্ধ বাবা-মা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারতে উদ্যত হওয়ার অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা জানমালের ক্ষতিসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন রিতা খানম কাজল। এ ঘটনায় মাসুমের স্ত্রী রিতা খানম কাজল বাদী হয়ে এনামুল বিশ্বাস, সিয়াম ও রহিমাকে অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাইকগাছা থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।