1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি চান্দগাঁও থানা এলাকায় ওসি ইফতেখারে নেতৃত্বে অভিযান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত। সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের মায়া করেনা ওসি হালিম

পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
25

।

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভাউচারের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গলা চেপে ধরে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর বিদ্যালয়ের অদূরে একটি চায়ের দোকানে ওই সহকারী প্রধান শিক্ষকের ওপর একদল যুবকের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষকই বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার(২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক কমনরুম ও পরে পৌর শহরের ঢাকাইয়া পট্টি মার্কেটে এ ঘটনা ঘটে। সেই দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সহকারী প্রধান শিক্ষক) শাহজালাল সাজু।
বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষক কমনরুমে ভাউচারের পাওনা টাকা নিয়ে শাহজাহান কবির বকুল ও শাহজালাল সাজুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অন্যান্য সহকারী শিক্ষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর শাহজালাল সাজুসহ পাঁচ-ছয়জন শিক্ষক বিদ্যালয়ের অদূরে ঢাকাইয়া পট্টি মার্কেটে তরিকুলের চায়ের দোকানে চা পান করতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে চা খাওয়ার সময় ১২ থেকে ১৫ জন যুবক এসে শাহজালাল সাজুর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মারেন এবং কলার ধরে দোকান থেকে টেনে বাইরে বের করার চেষ্টা করেন। এ সময় দোকানের বেশ কিছু গ্লাস ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।
হামলার বিষয়ে চিকিৎসাধীন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ে বকুলের কাছে আমি আমার পাওনা ভাউচারের টাকা চেয়েছিলাম। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সহকর্মীদের নিয়ে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ১০-১২ জন বখাটে যুবক এসে বকুলের সঙ্গে কেন কথা হয়েছে, তা জানতে চেয়ে আমাকে মারধর করে। তারা আমার বুকে লাথি মেরেছে, হাত কেটে গেছে। আমি এখন খুব অসুস্থ ও অসহায় অবস্থায় আছি।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান কবির বকুল অভিযোগ করেন, ‘ভাউচারের টাকা পাশ করার এখতিয়ার কেবল সভাপতির, আমার নয়”। বিষয়টি নিয়ে শাহজালাল সাজু গত বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেস ক্লাবে সন্ধ্যায় গিয়ে প্রেস ক্লাবের সভাপতি অর্থাৎ ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবুলকে গিয়ে তাকে মারধরের হুমকি দিয়েছিলেন বলে অবগত করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল বলে জানা যায় । তবে বিদ্যালয়ের ভেতরে দুই শিক্ষকের হাতাহাতি ও পরে প্রকাশ্যে চায়ের দোকানে সহকারী প্রধান শিক্ষককে এভাবে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী শিরিন বানু বলেন, “সাজু দায়িত্বে থাকাকালীন কিছু টাকা পাবেন বলে আমাকে জানিয়েছিলেন। আমি তাঁকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ম অনুযায়ী তা বুঝে নিতে বলেছিলাম। কিন্তু আজ শুনলাম, তিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গায়ে হাত তুলেছেন এবং পরে তাঁকেও মারধর করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় আছি। সুস্থ হয়ে ফিরে সবার সঙ্গে বসে বিষয়টি তদন্ত করে সমাধানের চেষ্টা করব।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও পরে একজন শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026