1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ

বাজিতপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View
95

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর পৌরসভার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয় । ১৬ আগস্ট পৌর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার সভাপতি ও বাজিতপুর পৌরসভার মেয়র প্রার্থী, সাবেক ছাত্রনেতা শামসুর রহমান রফিক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম।

সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার সহসভাপতি মাকসুদ আলী, বলিয়ারদী ইউনিয়ন সভাপতি আমরুজ্জামান, ওয়ার্ড সভাপতি মানিক মিয়া, ওয়ার্ড সভাপতি হেলালউদ্দিন, জামায়াত নেতা ফয়সাল পাটোয়ারী, মো. শাবুল মিয়া, আশরাফুল হক টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর পৌরসভার সেক্রেটারি জোবায়ের আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী জামায়াতের কর্মী ও দায়িত্বশীলদের পাড়া-মহল্লায় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি পুরুষ, মহিলা, আলেম-ওলামা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, ঐক্য ও পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026