1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী। মেলান্দহে ট্রাকচাপাই শিশুসহ নিহত ৪ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।।

বানিয়াবাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে মেয়র প্রার্থী মোঃ শাহ আব্দুল্লাহ আল মাসুদের গণসংযোগ ও ভোট প্রার্থনা

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স, জামালপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View
117

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স, জামালপুর প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ব্যাপক গণসংযোগ, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেছেন।

রবিবার জামালপুর পৌর বিএনপির অধীনস্থ ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বানিয়াবাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে এ গণসংযোগ ও দোয়া প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বানিয়াবাজারের বিভিন্ন গলির দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পথচারীদের দ্বারে দ্বারে যান। তিনি সাধারণ ব্যবসায়ী ও জনগণের সার্বিক খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে এবং একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মেয়র প্রার্থী মাসুদকে উষ্ণ অভ্যর্থনা জানান। ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার নানা সমস্যা ও এলাকার বিভিন্ন নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমাধানের আশ্বাস দেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “পৌরসভার মূল চালিকাশক্তি হলেন এখানকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজ। দীর্ঘদিন ধরে অবহেলিত ৬ নম্বর ওয়ার্ডসহ সমগ্র পৌর এলাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সবাইকে সাথে নিয়ে জামালপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।”

এ সময় জামালপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগটি বানিয়াবাজার এলাকা ঘুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026