1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:০২|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 29 Time View
53

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
শ্রীনগর মুন্সিগঞ্জ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মুন্সিগঞ্জ জেলার নাম উজ্জ্বল করেছে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী অর্পিতা বিশ্বাস। প্রতিযোগিতায় পুরো মুন্সিগঞ্জ জেলা থেকে একমাত্র প্রথম স্থান অধিকারী হিসেবে গৌরব অর্জন করায় তাকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্প্রতি মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে সম্মানিত জেলা প্রশাসক অর্পিতা বিশ্বাসের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
জেলা প্রশাসক মহোদয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে অর্পিতা বিশ্বাস অত্যন্ত আনন্দিত চিত্তে তার সার্টিফিকেট ও মেডেল প্রদর্শন করছে।
অর্পিতার এই গৌরবময় সাফল্যে শ্রীনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাছিবুর রহমান, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এই অনন্য অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য অর্পিতা বিশ্বাস সকলের প্রতি গভীর শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডাঃ শেখ ফরহাদ হোসেন পৃথক বাণীতে অর্পিতা বিশ্বাসের জন্য শুভেচ্ছা বাণী প্রেরণ করেছেন।
আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে অর্পিতা বিশ্বাস তার বাঁধভাঙ্গা আনন্দের কথা ব্যক্ত করে বলে, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো মুন্সিগঞ্জ জেলার। আমি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। সরকারি-বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সুযোগ এবং উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় ভালো ফলাফল করে আমার প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, বিভাগ এবং সর্বোপরি সারা বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।”
বিভাগীয় পর্যায়ে সাঁতারে প্রথম হওয়া অর্পিতার এই সাফল্য মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026