1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রোদ-বৃষ্টিতে পাসপোর্টপ্রত্যাশীদের দুর্ভোগ, ছাউনি নির্মাণের দাবি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রাজাপুরের সমাজসেবক জুয়েল’র আগমনে শতাধিক গাড়ীবহরে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে জায়েদ নুর কে অভিনন্দন চট্টগ্রাম রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের বন ভূমি বিক্রির মহোৎসব ইউনিয়ন পরিষদের নির্বাচনি তপশিল ঘোষণা হতে যাচ্ছে আগামী ২৫ তারিখ মাঠে রয়েছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বিএনপি নেতা মৃত ব্যাক্তি কমিউনিটি পুলিশিং সভাপতি প্রবাসীকে আওয়ামীলীগ নেতা বানিয়ে নাশকতা মামলা যশোরে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা-২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি ব্যাংক কর্মকর্তা সোহাগের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগঃ

রোদ-বৃষ্টিতে পাসপোর্টপ্রত্যাশীদের দুর্ভোগ, ছাউনি নির্মাণের দাবি

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
7

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ কমাতে অপেক্ষমাণ লাইনের স্থানে পর্যাপ্ত ছাউনি নির্মাণের দাবি জানিয়েছে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার’। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অফিসটির পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সেক্রেটারি মো. মোজাম্মেল ইসলাম স্মারকলিপিটি হস্তান্তর করেন। এ সময় সংগঠনের সদস্য মুজাহিদুল ইসলাম ও সাগর আহমেদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিদিন পাসপোর্টের বিভিন্ন সেবা নিতে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিপুলসংখ্যক মানুষ আসেন। সেবা গ্রহণের আগে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় তাদের। পর্যাপ্ত ছাউনি না থাকায় অনেককেই তীব্র রোদ কিংবা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এতে সাধারণ সেবাপ্রার্থীদের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি আরও বেড়ে যায় বলে উল্লেখ করা হয়।

জনসাধারণের এ দুর্ভোগ লাঘবে দ্রুত লাইনে দাঁড়ানোর স্থানগুলোতে পর্যাপ্ত ও টেকসই ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার’। সংগঠনটির দাবি, এ ব্যবস্থা চালু হলে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026