শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি
মোঃ শফিকুল ইসলাম ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
Update Time :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
৪
Time View
শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি
মোঃ শফিকুল ইসলাম ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আমিন ফিড এর ব্যবস্থাপনা পরিচালক আলামিনকে অপহরণ করে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলার হুমকির অভিযোগ প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেন ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। শাহাদাতের ভাড়া করা সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।সঙ্গে দলবল নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ। ব্যবসায়ী আলামিন ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কয়েকদিন আগে শাহাদাত ও বিশু দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলামিন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী আলামিন। আলামিনের অভিযোগ, শাহাদাত তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার ও তার ভাড়া করা মাস্তান বিশু কর্তৃক অপহরনের চেষ্টা ও প্রাণনাশের হুমকিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ ব্যাপারে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও পাওয়া যায়নি।
9
মোঃ শফিকুল ইসলাম ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে আমিন ফিড এর ব্যবস্থাপনা পরিচালক আলামিনকে অপহরণ করে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলার হুমকির অভিযোগ প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেন ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। শাহাদাতের ভাড়া করা সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।সঙ্গে দলবল নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ।
ব্যবসায়ী আলামিন ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
কয়েকদিন আগে শাহাদাত ও বিশু দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ ঘটনায় সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলামিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী আলামিন।
আলামিনের অভিযোগ, শাহাদাত তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার ও তার ভাড়া করা মাস্তান বিশু কর্তৃক অপহরনের চেষ্টা ও প্রাণনাশের হুমকিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও পাওয়া যায়নি।