1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১৪|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

শিবচরে সড়ক দুর্ঘটনায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৩, ২০২৬,
  • 16 Time View
37

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে এক নারী ও তার ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার(৩ জুলাই ) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঝিনাইর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিমি আক্তার এবং তার নয় বছর বয়সী ভাতিজি আয়েশা। তারা শিবচর উপজেলার মাদবরকান্দি এলাকার বাসিন্দা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের কাদিরপুর গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রিমি আক্তার ও শিশু আয়েশার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত চারজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026