শিলমান্দীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি:
Update Time :
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
৩১
Time View
শিলমান্দীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত মধ্য শিলমান্দী যুব সমাজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিলমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মধ্য শিলমান্দী যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মধ্য শিলমান্দী আজিজ মৃধা একাদশ ও মধ্য মৃধাবাড়ি একাদশ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে মধ্য শিলমান্দী আজিজ মৃধা একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. বোরহান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শিলমান্দী নতুন বাজারের সভাপতি মো. জয়নার আবেদিন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মৃধা, শিলমান্দী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ভিকচান মিয়া, ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী গোলাম আজম রতন, বিএনপি নেতা আবদুল আজিজ, আওলাদ মোল্লা, আবদুল কাইয়ূমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে। তারা ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
53
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত মধ্য শিলমান্দী যুব সমাজ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শিলমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মধ্য শিলমান্দী যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় মধ্য শিলমান্দী আজিজ মৃধা একাদশ ও মধ্য মৃধাবাড়ি একাদশ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে মধ্য শিলমান্দী আজিজ মৃধা একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. বোরহান উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শিলমান্দী নতুন বাজারের সভাপতি মো. জয়নার আবেদিন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মৃধা, শিলমান্দী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ভিকচান মিয়া, ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী গোলাম আজম রতন, বিএনপি নেতা আবদুল আজিজ, আওলাদ মোল্লা, আবদুল কাইয়ূমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে।
তারা ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।