1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

ফরিদপুরে থানার (ওসি) নেতৃত্বে শিশু সাকিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান

মোঃ সুজন আহম্মেদ (পাবনা) ভাঙ্গুড়া প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View
92

মোঃ সুজন আহম্মেদ
(পাবনা) ভাঙ্গুড়া প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে বড়াল নদীর তীর থেকে ১৩ বছর বয়সী শিশু সাকিবের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত সাকিবের চালিত ব্যাটারিচালিত অটোভ্যানটি ও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি, জব্বার মোল্লার জমি সংলগ্ন বড়াল নদীর তীরে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পানি থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশের প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় গুরুতর আঘাত ও খুলি ভাঙার চিহ্ন এবং নাক-মুখে রক্তের দাগ পাওয়া যায় বলে জানা গেছে।
নিহত সাকিবের বাবা মো. হারিজ উদ্দিন (৩৬) অভিযোগ করেন, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ছেলেকে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে তার চালিত অটোভ্যানটি নিয়ে যায়। এ ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর ফরিদপুর থানায় মামলা নম্বর-০৮, ধারা ৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মাসুদ বলেন গ্রেফতারকৃত আসামিকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ওসি মনজুরুল আলম মাসুদ ।

মো: সুজন আহম্মেদ
পাবনা ভাঙ্গুড়া প্রতিনিধি
মোবাইল ০১৭১২১৬২৭৬৭
তাং ১৪/৯/২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026