1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

চকরিয়া প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
20

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অনুমোদন ছাড়াই সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেক সদর নামে চার ব্যক্তি পৃথকভাবে বালুর ডিপু পরিচালনা করছেন।

স্থানীয়দের দাবি, এসব ডিপুর জন্য প্রতিদিন বিপুলসংখ্যক বালুবাহী যানবাহন চলাচল করছে। এতে এলাকার সরকারি সড়কসহ বিভিন্ন অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, রেলব্রিজের পাশবর্তী এলাকা থেকেও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সেতুর আশপাশের মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে এর ভিত্তি দুর্বল হতে পারে। এতে ভবিষ্যতে রেলব্রিজটি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন ও ডিপু পরিচালনার অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এদিকে সরকারি সড়ক ও রেলব্রিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, বালু উত্তোলনের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেক সদর—কারও বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026