1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

ফেনীতে চুরি মামলায় ২৪ ঘণ্টায় আসামির সাজা, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
15

আবুল হাসনাত তুহিন, ফেনী:
ফেনীতে চুরির ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল এবং আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর চক্রের সদস্য, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে ফেনী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে পূজা দিতে যান এক নারী। এ সময় সেখানে প্রবেশের পর আসামি মো. সাগর মিয়া (২৪) কৌশলে তার পেছন থেকে টান দিয়ে গলায় থাকা ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। চেইনটির বর্তমান বাজারমূল্য প্রায় ৮৮ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে। তদন্ত শেষে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
পরে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন। এতে আসামি মো. সাগর মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামির সাজা নিশ্চিত হওয়া এবং চুরি যাওয়া স্বর্ণের চেইন বাদীকে ফেরত দিতে পারায় পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
এদিকে ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর চক্রের সক্রিয় সদস্য, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ফেনী মডেল থানা এলাকায় গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ১৮ জন গ্রেপ্তারের তথ্যও প্রকাশ্যে আসে। তাদের মধ্যে হানি ট্র্যাপ চক্রের দুই নারী সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাত এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন মাদক স্পট এবং অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026